নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২:
কাশীপুরের চাকাডি গ্রামে চোলাই মদের ভাটি বন্ধের দাবিতে বৃহস্পতিবার থানার দারস্থ হলেন গ্রামের মহিলারা। এবিষয়ে ওই গ্রামেরই বাসিন্দা লক্ষ্মীরানী মাঝি বলেন, গ্রামে বেশ কয়েকটি চোলাই মদ তৈরীর ভাটি হয়ে যাওয়ায় নিত্যদিন গ্রামে ঝামেলা বাড়ছে। অন্য গ্রাম থেকেও মদ খেতে এসে ঝামেলা করছেন অনেকে। তাই বাধ্য হয়েই থানাতে এসেছি। তিনি আরও বলেন, গ্রামেও সর্তক করা হয়েছে। এরপর কেউ গ্রামে মদ তৈরী বা বিক্রি করলে পুলিস কে জানানো হবে। পুলিস দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
শেয়ার করুন