নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ

পুঞ্চা ব্লকের সুড়িডি গ্রামে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে অসুস্থতা বোধ করে ওই যুবক। পরিবারের লোকজন রাত্রি দুটোর সময় চিকিৎসার জন্য পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস মাহাতো (২১)। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শরীরে বিষক্রিয়ার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করার পাশাপাশি দেহটি আজ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হবে বলে পুঞ্চা থানা পুলিশ সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page