নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গতকাল, বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ বলরামপুর থানার ঝাড়খন্ড লাগোয়া মালতি গ্রাম এলাকায় একটি বাড়ির ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ। রাতেই ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাঁসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বাবলু কুমার (৩৭)। বাড়ি বলরামপুর থানার বাঘাডি গ্রামে। মালতি এলাকায় একটি ব্যবসা করতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই ব্যক্তি। যদিও মৃতের পরিবারের দাবি “তাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে”। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। আজ সকালেই দেহটি ময়নাতদন্তের জন‍্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সত্যতা খুঁজতে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page