নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ

একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে শুক্রবার পুরুলিয়া শহরে মিছিল করল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি। এদিন পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করেন সংগঠনের সদস্য- সদস্যারা। পরে মিছিলটি তিন ভাগ হয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে, জেলা পরিষদের সামনে এবং পুরুলিয়ার সাংসদ (এম পি) – র বাড়ির বাইরে বিক্ষোভ দেখান। সংগঠনের রাজ্য কমিটির সদস্য অনুরাধা তলোয়ার এদিন বলেন, শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতেই এই আন্দোলন। এর জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই দায়ী করে আন্দোলনে নেমেছি আমরা। এদিন এমপির সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল তবে তা হয়নি। ওনার কোনও প্রতিনিধি চিঠিও নেননি বলে সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page