নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ
আজ, শুক্রবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে এবং পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও পুরুলিয়া পৌরসভার সহায়তায় পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে থ্যালাসেমিয়া নির্ণায়ক একটি কর্মসূচি সংগঠিত হল। জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভার ২৩ টি ওয়ার্ডেই এই ধরনের কর্মশালা সংগঠিত হবে। এদিন পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের খেজুরি ডাঙ্গার এই কর্মসূচিতে স্থানীয় মা ও শিশুদের থ্যালাসেমিয়া নির্ণায়ক পরীক্ষা নিরিক্ষার মধ্যে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। প্রায় ৩৫ জন মা ও তাঁদের শিশুদের এদিন এই পরীক্ষা করা হয়েছে বলে বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সম্পাদক তথা চিকিসক নয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন। তিনি আরো জানান, এদিন এই এলাকার যাঁদের এই পরীক্ষা করা যায় নি বা যাঁরা বাকি রইলেন, দ্রুত আরেকটি কর্মসূচি গ্রহন করে তাঁদেরও পরীক্ষা করা হবে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন কল্যাণী নন্দী, শম্পা ব্যানার্জি লক্ষীকান্ত মন্ডল, শৌভিক মুখার্জী সহ থ্যালাসিমা ইউনিটের কর্মীবৃন্দ।
শেয়ার করুন