নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শনিবার, ২৫ জুন ২০২২ঃ
মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কের উপর গোপালনগর অঞ্চলের খাটচিরি গোপালনগর কালী মন্দির সংলগ্ন ব্রীজের নিচ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছডাল এলাকায়। শনিবার কাকভোরে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের ক্ষতবিক্ষত দেহটি ওই স্থানে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষেরা ভিড় করতে থাকেন ওই স্থানে। খবর দেওয়া হয় মানবাজার থানায়। মানবাজার থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ব্রিজের নিচে এভাবে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে ওই যুবকের পরিচয় জানতে ও ঘটনার সত্যতা খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।
শেয়ার করুন