নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ২৫ জুন ২০২২ঃ

টাটা-পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৫ জন। গতকাল, শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার নামশোল সংলগ্ন এলাকায়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর বাঁশগড় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয় আহতদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে ওই স্থানে একটি লরি দাঁড়িয়ে ছিল। পিছন থেকে আসা অন্য একটি লরি দাঁড়িয়ে থাকা লরিটির পেছনে সজোরে ধাক্কা মারে। দ্বিতীয় লরির পিছনে সজোরে ধাক্কা মারে অন্য একটি ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন ছোট চারচাকা গাড়ির ৫ জন আরোহী। দুর্ঘটনায় প্রত্যেকটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। ঘাতক তিনটি গাড়িকেই আটক করেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page