নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২৫ জুন ২০২২ঃ

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত শিশুকিশোর অ্যাকাডেমির উদ্যোগে এবং পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হল দুদিনব্যাপী রবীন্দ্রনাথ বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ও নজরুল ইসলাম বিষয়ক আবৃত্তি প্রতিযোগিতা। আজ, শনিবার পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভবনে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান, পুরুলিয়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ, কুড়মি উন্নয়ন বোর্ডের সভাপতি সহ বিশিষ্ট জনেরা। সঙ্গে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বাংলার শিশু কিশোর মননের চিরকালীন আবেগ প্রয়াত নারায়ণ দেবনাথ ও তাঁর অমরসৃষ্ট চরিত্রগুলির প্রতি।

শেয়ার করুন

You cannot copy content of this page