নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৬ জুন ২০২২ঃ
একুশে জুলাই কলকাতার বুকে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান ও সম্মেলন। দিকে দিকে চলছে তারই প্রস্তুতি পর্ব। ২১ শে জুলাই-এর সেই প্রস্তুতি উপলক্ষে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলের জেলা কমিটির বিশিষ্ট পদাধিকারীরা আজ গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন। ছিলেন দলের সমস্ত ব্লকের সভাপতি, দলের ছাত্র, যুব, মহিলা, আইটি সেল, সংখ্যালঘু সেল, তপশিলি জাতি/উপজাতি সেল সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা। এছাড়াও জেলাতে দলের সমস্ত বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধিরাও। শহীদ দিবসের কলকাতা সম্মেলন সফল করতে জেলা থেকে উল্লেখযোগ্য অবদান রাখতে এদিন দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এদিন সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বলে দলীয় সূত্রে খবর।



