নিজস্ব সংবাদদাতা, মানবাজার, সোমবার, ২৭ জুন ২০২২:

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে মানবাজার-১ নম্বর ব্লকের ভালুবাসা অঞ্চলের রাঙ্গাট্যাঁড় শিব মন্দির থেকে সিন্দরাইডি নদী ঘাট পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজের সোমবার শুভ সূচনা করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী তথা মানবাজার বিধানসভার বিধায়ক সন্ধ্যারানী টুডু। জানা গিয়েছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে এই ঢালাই রাস্তার জন্য ৫৮ লক্ষ ১৮ হাজার ৫২২ টাকার টেন্ডার মূল্য অনুমোদন করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page