নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ২৭ জুন ২০২২ঃ
কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা রয়েছে ঝালদা হাইস্কুলের স্ট্রং রুম। ভেতরে ভোটবাক্সে বন্ধ গতকাল পেরিয়ে যাওয়া ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে তিন প্রতিদ্বন্দ্বীর ভাগ্য। ভোট গণনা হবে ২৯ শে জুন। প্রহরা আঁটোসাঁটো করেছে প্রশাসন। নিরাপত্তায় রয়েছেন ৪ জন ইন্সপেক্টর পদ মর্যাদার আধিকারিক ও ১৬ জন বন্দুকধারী নিরাপত্তা রক্ষী। এছাড়াও নজরদারি চালাচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
ঢোকার মুখে একদিকে বসে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বীরা এখন থেকে শুরু করে দিয়েছেন ভোটার তালিকায় দাগ দেওয়ার কাজ–কার ভোট নিজের দিকে গেল, কারই বা বিরোধীর থলিতে। এই নিয়ে চলছে চুলচেরা হিসেব চলছে নিজেদের মধ্যে খোশ আড্ডার মেজাজেই।



