নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, সোমবার, ২৭ জুন ২০২২ঃ

বাঘমুন্ডি থানার অন্তর্গত পোগরাডি গ্রামের এক দম্পতিকে লাঠি, লোহার রড পাথর দিয়ে মারধরের অভিযোগ জমা পড়ল বাঘমুন্ডি থানাতে। শনিবার পোগরাডি গ্রামের বারনী লোহার তাঁকে ও তাঁর স্বামী সুবর্ণ লোহারকে মারধরের অভিযোগ দায়ের করেন বাঘমুন্ডি থানায়। অভিযোগ, গ্রামেরই স্বপন লোহার, দুশাদ লোহার, বুদ্ধেশ্বর লোহার ও রাদেশ্যাম লোহার তাঁদের দুজনকে বৃহস্পতিবার রাতে লোহার রড, লাঠি ও পাথর দিয়ে বেদম প্রহার করে। মারের চোটে ভীষণভাবে জখম হন ওই দম্পতি। পরে পাথরডি হাসপাতালে চিকিৎসার জন্য যান তাঁরা। অভিযোগকারীর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ও তাঁর স্বামী গ্রামের একটি অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সে সময় নিমন্ত্রণ বাড়িতে স্বপন লোহার মদ খেয়ে তাঁদের গালিগালাজ করে। তবে ওই দম্পতি সেখান থেকে চলে আসেন। পরে ওইদিনই রাতে অভিযুক্ত চারজন ওই দম্পতির বাড়িতে চড়াও হয়ে তাঁর স্বামী সুবর্ণ লোহারকে রড, লাঠি দিয়ে মারতে থাকে বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গেলে তাঁকেও পাথর দিয়ে বেদম প্রহার করা হয় বলে দাবি বারনী লোহারের। পাথরের আঘাতের তাঁর গলা থেকে রক্তপাত হতে থাকে। পরে তাঁরা দুজন পাথরডি হাসপাতালে চিকিৎসা করান।

শেয়ার করুন

You cannot copy content of this page