নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ঃ
নিতুড়িয়া ব্লকের হাড়মাড্ডি স্বাস্থ্য কেন্দ্রে মঙ্গলবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে “আমি নই আমরা” নামের একটি সংগঠন। শিবিরের মূল আহ্বায়ক ছিলেন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরি। জানা গিয়েছে, শিবিরে এদিন মোট ২৭ জন স্বেচ্ছা রক্তদান করেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, হাড়মাড্ডি স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ পার্থ সারথি কয়াল, সুষেন মাঝি এবং নিতুড়িয়া ও সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যরা।




