নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ঃ

স্কুলের লোহার বেঞ্চ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হল প্রথম শ্রেণীর এক ছাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের লোকোসেড পাড়া প্রাথমিক স্কুলে। জানা গিয়েছে, এদিন সকালে স্কুলে লোহার বেঞ্চ থেকে পড়ে গিয়ে ওই বেঞ্চেই আঘাত লাগে পূজা বিশ্বাস নামে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীর। জখম পুজাকে সঙ্গে সঙ্গে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরোজ কুমার দাস বলেন, এদিন স্কুলে খেলতে খেলতে দুর্ঘটনাটি ঘটে। পূজাকে সুস্থ করে তুলতে তাঁরাও সবরকম ভাবে তার পরিবারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন সরোজ বাবু।

শেয়ার করুন

You cannot copy content of this page