নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৯ জুন ২০২২ঃ

টামনা থানার মাগুড়িয়া গ্রামে মধ্যরাতে রুমের তালা ভেঙে সোনা ও রূপোর গয়না চুরির ঘটনা ঘটল। ওই গ্রামের বাসিন্দা বঙ্কবিহারী সিং সর্দার জানান, ২৭ তারিখ মধ্যরাতে, আনুমানিক ১ টা নাগাদ বাড়িতে তাঁর মেয়ের রুমের তালা ভেঙে সোনা ও রূপোর গয়না চুরি করে দুষ্কৃতিরা। এবিষয়ে তিনি টামনা থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নেমেছে টামনা থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page