নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বুধবার, ২৯ জুন ২০২২ঃ
বেপরোয়া বাইকের ধাক্কায় এক সাইকেল আরোহীর আহত হওয়ার ঘটনা ঘটল বাঘমুন্ডিতে। সোমবার ওই আহত সাইকেল আরোহী জগন্নাথ সিংহ-র বাবা, বাঘমুন্ডি থানার পাথরডির বাসিন্দা রমানাথ সিংহ বাঘমুন্ডি থানাতে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ, রবিবার সন্ধ্যায় যখন জগন্নাথ সিংহ সাইকেলে করে সরাগডি মোড় থেকে বাঘমুন্ডি আসছিলেন, সেসময় এক মোটরবাইক আরোহী ভীষণ দ্রুতগতিতে এবং বেপরোয়া ভাবে বাইক চালিয়ে এসে তাঁকে ধাক্কা মারে। ধাক্কায় সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন ওই সাইকেল আরোহী জগন্নাথ সিংহ। তাঁকে প্রথমে পাথরডি হাসপাতালে ও পরে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। ধাক্কায় সাইকেলটিও ভেঙে যায় বলে অভিযোগ। বাইকের নম্বর সহ থানায় অভিযোগ করেন রমানাথ সিংহ। বাইকটির খোঁজ শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন