নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২৯ জুন ২০২২ঃ

আজ সকাল ১১টা নাগাদ বলরামপুর স্টেশন রোড এলাকায় নিজের বাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। পরে দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। তাঁর দেহে পচন ধরেছে বলেও স্থানীয়রা বুঝতে পারেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই বলরামপুর থানার পুলিশ ওই ঘর থেকে দেহটি উদ্ধার করে ময়না অত্যন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিরজ সাউ। বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান দুদিন আগে মারা গিয়ে থাকতে পারেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page