নিজস্ব সংবাদদাতা, আড়ষা, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ঃ

আজ ৩০ জুন, দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে হুল দিবস। একই সঙ্গে আলোচনায় উঠে আসছে বীর শহীদ সিধু-কানুর কথা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই ঐতিহাসিক দিনটিকে উদযাপন করতে আড়ষা ব্লকের মহুলবন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা পৌঁছয় ব্লকের প্রত্যন্ত গজাবুরু পাহাড়ের কোলে অবস্থিত আদিবাসী অধ্যুষিত ফুসরাটাঁড় গ্রামে। এদিন সংস্থার পক্ষ থেকে গ্রামের কচিকাচাদের হাতে লেখাপড়ার সামগ্রী যেমন, বই-খাতা, কলম, পেন্সিল ইত্যাদি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি গ্রামের কৃষিজীবিদের দেওয়া হয় ঘঙ। সংস্থার সদস্যদের সঙ্গে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি পানমণি মাঝিও। সংস্থার সম্পাদক নরেন সেনগুপ্ত জানান, গ্রামটি থেকে এবছর মাধ্যমিকে উত্তীর্ণ ও সফল পড়ুয়াদেরও এদিন সম্বর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page