নিজস্ব সংবাদদাতা, হুড়া, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ঃ

বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুড়া থানায় অভিযোগ দায়ের করল পুলিশ। প্রসঙ্গত, গতকাল, বুধবার সকালে লধুড়কার কাছে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চিত্রা গ্রামের বাসিন্দারা। ঘটনায় প্রায় দু ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তা দিয়ে। বিপুল সংখ্যক মানুষ আটকে পড়ে চূড়ান্ত হয়রানির শিকার হন বলে পুলিশের দাবি। হুড়া থানার পুলিশ অবরোধ তুলে নিতে বারবার আবেদন করলেও অবরোধকারীরা সরেন না। পরে ছুটে আসতে হয় হুড়ার বিডিওকেও। তাঁর প্রতিশ্রুতিতে অবরোধ তোলেন গ্রামবাসীরা। আজ, বৃহস্পতিবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুড়া থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। চিত্রা গ্রামের প্রায় ৪০ থেকে ৫০ জন গ্রামবাসীর বিরুদ্ধে পূর্ব ঘোষণা ছাড়া রাজ্য সড়ক অবরোধ করে সাধারণের কাজে বাধাদান, পুলিশের কাজে বাধা সৃষ্টি করা সহ একাধিক কারনে এদিন অভিযোগ দায়ের করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page