নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৩০ জুন ২০২২ঃ

আজ ঐতিহাসিক হুল দিবস। বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও গিতিংলহর “সিধু-কানহু স্মৃতি গাড়” – এর পরিচালনায় অনুষ্ঠিত হল ঐতিহাসিক হুল দিবস। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, বলরামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রতিমা কিষ্কু সহ আরো অনেকে।এছাড়াও এই বিশেষ দিনটিতে ফুটবল খেলার আয়োজন করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি পায়ে বল মেরে খেলার শুভ সূচনা করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page