নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ঃ
পুরুলিয়া রেল স্টেশনের বুকিং কাউন্টারের সামনে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটল আজ সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সন্ধ্যায় কাউন্টারের সরাসরি উল্টো দিকেরবসার জায়গায় ঐ ব্যক্তিকে বসেছিলেন। হঠাৎ ঢলেমৃড়ে মৃত্যু হয় তাঁর বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাঁর হাতে একটি মানিব্যাগ ও একটি থলি রয়েছে। তবে মৃতের পরিচয় জানা যায়নি। রেলওয়ে হাসপাতালের চিকিৎসককে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শেয়ার করুন