নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার ১ জুলাই ২০২২ঃ
স্কুল শিক্ষক ও নার্স নিয়োগে সীমাহীন দুর্নীতি, দুয়ারে মদ প্রকল্প বাতিল, বেকার যুবকদের কর্মসংস্থান, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গত ২৯ তারিখ কলকাতায় এসইউসিআই কমিউনিস্ট দলের নিরস্ত্র ও শান্তিপূর্ণ আইন অমান্য মিছিলের উপর পুলিশি বর্বরতার প্রতিবাদে আজ পুরুলিয়া শহরে প্রতিবাদ মিছিল এবং কোর্ট মোড়ে প্রতিবাদ সভা করল দল। সভা থেকে পুলিশি বর্বরতাকে ধিক্কার জানানো হয় এবং আগামী দিনে জনজীবনের এই “জ্বলন্ত” সমস্যাগুলোর বিরুদ্ধে “দুর্বার গণ আন্দোলন” গড়ে তোলার আহ্বান জানানো হয়। এদিন মিছিলের নেতৃত্ব দেন দলের শহর লোকাল কমিটির সম্পাদক সুব্রত মুখার্জি।



