নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ৪ জুলাই ২০২২:

রবিবার বিকেল তিনটা নাগাদ বরাভূম রেল স্টেশনের ডিপুটাঁড় রেল ফটকের অদূরে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম এক যুবক। যানা গেছে রেল ফটকের অদূরে রেল লাইনের পাশে এক যুবকের পড়ে থাকার খবর পায় ফটকে কর্মরত থাকা রেল কর্মী। তড়িঘড়ি তাকে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে রেল পুলিশ ও রেল কর্মীরা, সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য অন‍্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন ওই যুবককে জামসেদপুরের একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বলরামপুর বাঁশগড় হাসপাতালে পৌঁছে বলরামপুর থানার পুলিশ। জখম যুবকের নাম বলাই সেন বয়স আনুমানিক (২৪) বছর, বাড়ি বলরামপুর রেজেস্ট্রিপাড়া দূর্গা মন্দিরের পাশে।

শেয়ার করুন

You cannot copy content of this page