নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ৪ জুলাই ২০২২:
ঘটনা সোমবার সকাল সাড়ে নটা নাগাদ বলরামপুর শহরের ডেলি মার্কেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানাগেছে পরিবারের লোকজনদের ওই গৃহবধূকে বাড়িতে ফাঁস জড়ানো অবস্থায় দেখতে পেলে তাকে উদ্ধার করে তড়িঘড়ি বাঁশগড় হাসপাতাল নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বলরামপুর থানার পুলিশ। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন। জানা গেছে মানসিক অবসাদে ভোগান্তির জেরেই এই ঘটনা হয়ে থাকতে পারে।তবে পরিবারের লোকজন তাকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।
শেয়ার করুন