নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ৪ জুলাই ২০২২ঃ
কোটশিলার সিমনি বিটের জাবর জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় আবার ধরা পড়ল চিতাবাঘের ছবি। বন দপ্তর সূত্রে খবর, গত ২৯ তারিখ ভোর ৪টা ৫৮ মিনিট নাগাদ ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে এই ছবি ধরা পড়ে। চিতাবাঘটি তেমন হৃস্টপুষ্ট নয়। এটি মাদি চিতাবাঘ বলে বন দপ্তর মনে করছে। ঠিক দুদিন আগে, ২৭ তারিখ রাত্রি ১টা ৫৫ মিনিট নাগাদ একটি হৃস্টপুষ্ট চিতাবাঘের ছবি ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। সেটি পুরুষ চিতাবাঘ বলে বন দপ্তরের দাবি। ফলে সিমনি বিটের এই জঙ্গলে জোড়া চিতাবাঘ থাকার সম্ভবনাতে কার্যত সিলমোহর দিল বন বিভাগ। প্রসঙ্গত চলতি বছরের ২১ ফেব্রুয়ারি এবং ২০ এপ্রিল বন দপ্তরের পেতে রাখা ট্র্যাপ ক্যামেরায় দুবার চিতাবাঘের ছবি ধরা পড়েছিল এর আগে। এরপরই জঙ্গল সংলগ্ন গ্রাম গুলিতে মানুষের উদ্দেশ্যে গবাদি পশু নিয়ে জঙ্গলের দিকে যাওয়া থেকে বিরত থাকতে প্রচার শুরু করেছে বন বিভাগ।


