নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ

রাতের অন্ধকারে বাড়ি থেকে গয়না, কাপডচোপড় ও নগদ টাকা চুরির ঘটনা ঘটল টামনা থানার চিপিদাতে। ওই গ্রামের বাসিন্দা জিতেন মাহাতর অভিযোগ, শনিবার সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন বাড়িতে রাখা দুটি বাক্স উধাও। অনেক খোঁজাখুঁজির পর গ্রামের পশ্চিম দিকের সোনাঝুরির জঙ্গলে বাক্স দুটি খুঁজে পেলেও ওগুলির ভিতরের জিনিসপত্র পাওয়া যায় নি। অভিযোগকারীর দাবি, বাক্স দুটিতে সোনা ও রূপোর গয়না, সুতির শাড়ি সহ নগদ সাত হাজার টাকা ছিল। এরপরই জিতেন বাবু টামনা থানায় অভিযোগ দায়ের করে জানান, শুক্রবার গভীর রাতে বাড়ি ঢুকে বাক্স দুটি চোর চুরি করে নেয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page