নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ
মহিষ তাড়ানোর লাঠি দিয়ে মহিষ মালিককে মারলো অভিযুক্তরা। সোমবার বরাবাজার থানায় এরকমই অভিযোগ দায়ের করেন ওই থানারই ভাগাবাঁধ গ্রামের বাসিন্দা হারাধন গরাঁই। জানা গিয়েছে, রবিবার সকালে নিজের দুটি মহিষ চরাতে নিয়ে গিয়েছিলেন হারাধন গরাই। সেসময় গ্রামের নিতাই বাউরি ও তার ছেলে সুমন বাউরি লাঠি নিয়ে মহিষ দুটিকে তাড়া করে। তাদের সেকাজে বাধা দিতে গেলে ওই দুজন মহিষ তাড়ানোর লাঠি দিয়েই তাঁর মাথায় জোর আঘাত করে বলে হারাধন বাবুর অভিযোগ। দাবি, মাথায় আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। গ্রামের এক বাসিন্দা দেখতে পেয়ে তাঁকে তুলে বরাবাজার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালে তাঁর জ্ঞান ফেরে। সোমবার ওই দুই অভিযুক্তর বিরুদ্ধে বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হারাধন গরাঁই।
শেয়ার করুন