নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৬ জুলাই ২০২২:
রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর-এ অনলাইন এ ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো। স্নাতক স্তরে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ১৮ জুলাই থেকে এবং চলবে ৫ অগাস্ট পর্যন্ত। মেরিট লিস্ট বের হবে ১৬ অগাস্ট এবং ভর্তির সমগ্র প্রক্রিয়া শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কারণ ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের শুরু হবে। ঠিক একই ভাবে স্নাতকোত্তর স্তরে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেরিট লিস্ট বের হবে ২০ সেপ্টেম্বর এবং ভর্তির সমগ্র প্রক্রিয়া শেষ করতে হবে ২১ অক্টোবরের মধ্যে কারণ ১ নভেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
পুরুলিয়ার কলেজ গুলোর ওয়েবসাইটের তথ্য – https://www.rangamatisangbad.com/rspnm722n33-prl/


