নিজস্ব সংবাদদাতা, কেন্দা, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ

মেধাবী এবং দুঃস্থ-মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন, পুরস্কার প্রদান ও আর্থিক সহায়তা করতে আজ কেন্দা কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করেন পশ্চিমাঞ্চল শিক্ষানুরাগীরা। এদিন দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের জন্য জেলা পরিষদ সদস্যা বন্দনা মাহাতর আর্থিক সহায়তা প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন এলাকার বিশিষ্ট শিক্ষা কর্মী ও শিক্ষানুরাগী ব‍্যাক্তিবর্গ। এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি ৭ জন, ৫ টি পঞ্চায়েত এলাকার ৫ জন দুঃস্থ-মেধাবী এবং রাজ্যের মেধাতালিকাতে দশম স্থানাধিকারি রিয়ঙ্কা মাহাত সহ মোট ১৩ জন সফল পড়ুয়াদের সম্বর্ধনা জ্ঞাপন, পুরস্কার প্রদান ও আর্থিক সাহায্য করা হয় এদিনের এই অনুষ্ঠান মঞ্চে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণপদ মাহাত, বিশিষ্ট শিক্ষক তাপস কুমার মাহাত, কেন্দা থানার আধিকারিক নিশীথ গোস্বামী প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page