নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার ৬ জুলাই ২০২২ঃ

এক নাবালিকাকে জোর করে বিয়ে করার অভিযোগে রামডি গ্রামের এক যুবক ও তার মা-বাবাকে গ্রেপ্তার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামডি গ্রামের রঘুবীর দুয়ারি (২২) গত ১ জুলাই পোড়াডি গ্রামের এক ১৫ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসে। ওই নাবালিকার বয়ান অনুযায়ী রঘুবীর দুয়ারি, তার বাবা চিত্তরঞ্জন দুয়ারি এবং মা ঝুনু দুয়ারি বল পূর্বক এই বিয়ে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাবা চিত্তরঞ্জন দুয়ারি পুত্র স্নেহে বাড়িতে ঢুকিয়েছেন তাদের। নাবালিকাকে জোর করে বিয়ে করার অপরাধে রবিবার মফস্বল থানার পুলিশ রঘুবীর দুয়ারি ও তার মা-বাবাকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

You cannot copy content of this page