নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার ৬ জুলাই ২০২২ঃ
প্রায় এক মাস আগে সুস্থ হয়ে উঠলেও পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে না যাওয়ায় পুরুলিয়া মেডিক্যাল কলেজেই রয়ে গিয়েছেন বৃদ্ধা। পুরুলিয়া মেডিক্যাল কলেজের ফিমেল মেডিসিন বিভাগই এখন ঠিকানা হয়ে গিয়েছে শাবু কুইরির। হতাশ ওই বৃদ্ধা চাইছেন হাসপাতাল থেকে বেরোতে। কিন্তু কোথায় যাবেন তা ঠিক করতে না পারছেন না। তাই ওই ওয়ার্ডের ২৮ নম্বর বেডের কাছে কেউ গেলেই তাঁদের বাড়িতেই নিয়ে যাওয়ার কাতর আর্তি জানাচ্ছেন বৃদ্ধা।
ওই বৃদ্ধা জানান, পুরুলিয়া শহরের কেতিকা পাড়াতে শ্বশুরবাড়ি। সেখানে আত্মীয়রা বাড়ি ঘর নিয়ে নেওয়ায় থাকার জায়গা নেই। তাঁর একমাত্র মেয়েরও বিয়ে হয়েছ গিয়েছে। বরাবাজার থানার পুড়িয়ারা এলাকায় থাকেন মেয়ে। মেয়ে জামাইও তাঁর সাথে কোনও যোগাযোগ রাখেন না বলে অভিযোগ বৃদ্ধার। বুধবার ওই বৃদ্ধার সঙ্গে কথা বলতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাধা দেয় বলে অভিযোগ। এবিষয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজের কোয়ালিটি ম্যানেজার দেবদীপ মুখোপাধ্যায় বলেন, এমএসভিপির অনুমতি ছাড়া রোগীদের সঙ্গে কথা বলা যাবে না। এবিষয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন,স্বাস্থ্য ভবনের ভিডিও কনফারেন্সে ব্যস্ত রয়েছি।

