নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ

ভারতীয় রেল বোর্ডের পাঁচজন সদস্য আজ পুরুলিয়া স্টেশন পরিদর্শন করলেন। স্টেশনে পানীয় জলের ব্যবস্থা, স্টেশন চত্বরের খাবার দোকান গুলির খাবারের গুণগত মান, পুরুলিয়া স্টেশন পরিসরে যাত্রী সুরক্ষা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বোর্ড সদস্যরা স্টেশন চত্বরে যাত্রীদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এদিন। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, দেশের সমস্ত স্টেশন পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরি করছে রেল কর্তৃপক্ষ। এদিন বোর্ড সদস্যদের তরফে জানা গিয়েছে, করোনা পরবর্তী সময়ে যেসমস্ত ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, সেগুলি অবিলম্বে পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে রেল। এদিন পুরুলিয়া আর পি এফ পোস্টের কাজে বোর্ড সদস্যরা বিশেষভাবে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের তরফ থেকে পুরুলিয়া আর পি পোস্টকে পাঁচ হাজার টাকা আর্থিক মূল্যে পুরস্কৃতও করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page