নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ

কোটশিলা থানার মুরগুমা ড্যাম সংলগ্ন ঝর্না থেকে গুরতর জখম অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই ছাত্রী বর্তমানে পুরুলিয়া গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যা থেকেই ওই ছাত্রী নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানাগিয়েছে। ওই ছাত্রীর মা জানান, মেয়ে বুধবার স্কুল থেকে ফেরার পরে ড্যামের দিকে গিয়েছিল। তারপর সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে ফেরেনি। তখন তার খোঁজ শুরু করি। তিনি আরও বলেন, পরে জানতে পারি যে মেয়েকে নাকি দুজন ছেলে ড্যামের দিকে নিয়ে গিয়েছিল। রাতে থানাতেও জানাই। তারপর এদিন সকালে ড্যামের পাশের এক ঝর্না থেকে জখম অবস্থায় মেয়েকে খুঁজে পাই। ওই ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page