নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ৯ জুলাই ২০২২ঃ
গর্ভবতী মহিলাদের পুষ্টির মান ও শারীরিক পরীক্ষার জন্য বলরামপুর বাঁশগড় হাসপাতালে একটি শিবিরের আয়োজন করা হয়। শনিবার বলরামপুর ব্লকের প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রের গর্ভবতী মহিলারা এসেছিলেন এই শিবিরে। জানা গিয়েছে, বলরামপুর ব্লকে ২৫ টি উপসাস্থ্য কেন্দ্র আছে। যার মধ্যে সাতটি নতুন ভাবে উদ্বোধন করা হয়েছে। তবে সেগুলিতে এখনও পর্যন্ত কাজ শুরু হয় নি। প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে অপুষ্টি জনিত সমস্যা রয়েছে, এরকম চারজন করে গর্ভবতী মহিলাদের এদিন বেছে নেওয়া হয়েছিল। এমনকি তাঁদের জন্য পৃথক ভাবে চিকিৎসার ব্যবস্থাও করা হয়। এদিন হাসপাতালে উপস্থিত মহিলাদের এদিন পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি তাঁদের শারিরীক ওজন, রক্তচাপ, রক্তে মধুমেহ সহ আরো বেশ কিছু পরীক্ষাও করা হয় বলে জানা গিয়েছে।



