নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ
বিষ খেয়ে গুরুতর অসুস্থ হল এক কিশোরী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বরাবাজার ব্লকের তুইমা গ্রামে। আত্মঘাতী হওয়ার অপচেষ্টাতেই ওই কিশোরী বিষ খায় বলে তার পরিবারের তরফে দাবি করা হয়েছে। তবে কি কারণে ওই কিশোরী এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল তা এখনো পরিবারের কাছে স্পষ্ট নয়। ঘটনা জানাজানি হতেই তার পরিবারের আত্মীয়-স্বজনেরা তাকে দ্রুত বলরামপুর বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। তবে পরিস্থিতি আরো জটিল হতে থাকায় বলরামপুর বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাকেরা তাকে দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ মত ওই কিশোরীকে পুরুলিয়ার দেবেন মাহাতোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে পারিবারিক সূত্রে খবর।
শেয়ার করুন