নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ

বিষক্রিয়ায় মৃত্যু হল এক ছাত্রীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের ওই ছাত্রীর নাম সুপর্ণা মন্ডল। বাড়ি নিতুড়িয়া থানার বারুইপাড়ায়। সে স্থানীয় একটি আইটিআই-এর ছাত্রী ছিল। জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়িতে খাবার খাওয়ার পর আচমকাই বমি করতে শুরু করে সে। ঝিমিয়েও পড়তে থাকে। তড়িঘড়ি তার বাড়ির লোকজন তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসে ভর্তি করেন। পরিবারের লোকের দাবি, খাবার পর কিছু খেয়ে নেয় সুপর্ণা। তারপরই ঝিমোতে ও বমি করতে থাকে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রীর। সোমবার সকালে দেহটি উদ্ধার করে রঘুনাথপুর থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page