নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ
একটি পাইপগান ও দুটি কার্তুজ সহ এক পুরনো অপরাধীকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত সালিম আনসারির বাড়ি ঝালদা থানার বান্দুলহর গ্রামে। রবিবার সন্ধ্যায় ঝালদা-ব্রজপুর রাস্তায় নজরদারির সময় ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ডাকাগাড়া এলাকায় একপ্রকার ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশ। তার দেহ তল্লাশি করে বাজেয়াপ্ত করা হয় একটি পাইপগান ও দুটি কার্তুজ। পুলিশের দাবি, বোকারো থেকে সে পাইপগান কিনে নিয়ে আসছিল বলে জেরায় স্বীকার করেছে ধৃত। সোমবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত সালিম আনসারি এলাকায় নানান অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। বিভিন্ন অপরাধ করে ধৃত ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়ে থাকত বলেও অভিযোগ পুলিশের। জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান এদিন জানান, চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না ধৃতকে জেরা করে তা খতিয়ে দেখা হচ্ছে। ইদানিং সে বেআইনি অস্ত্র কেনাবেচার কাজে হাত পাকিয়েছে বলে দাবি ঝালদা থানার পুলিশের।
শেয়ার করুন