নিজস্ব সংবাদদাতা, সাঁতুড়ি, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ

সাঁতুড়ি ব্লকের বালিতোড়া গ্রাম পঞ্চায়েতে আজ একগুচ্ছ দাবি জানিয়ে দাবিসনদ পেশ করল সিপিআইএম-এর সাঁতুড়ি এরিয়া কমিটি। মূলত, অবিলম্বে এমজিএনআরজিএ প্রকল্পের বকেয়া মজুরি মিটিয়ে প্রকল্পের নতুন কাজ শুরু করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গৃহহীনদের জন্য অবিলম্বে বাড়ি বরাদ্দ করা ও আসন্ন বর্ষায় যাঁরা প্রকল্পের বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন না তাঁদের ত্রিপল প্রদান, অবিলম্বে এলাকার সমস্ত পাট্টাদারদের জমির পড়চা প্রদান সহ বালিতোড়া ও মধুকুন্ডার স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাঘাট ও পানীয় জলের বেশকিছু সমস্যার অবিলম্বে সমাধানের দাবি এদিন পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে বলে এরিয়া কমিটির পক্ষে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page