নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ঃ

স্ক্র্যাপ মাল বোঝাই একটি ছোট মালবাহী ভ্যান থেকে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। আজ, মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-টাটা ৩২ নম্বর জাতীয় সড়কের বলরামপুর থানার অন্তর্গত বেড়মা সংলগ্ন এলাকায়। জখম যুবককে এদিন দুর্ঘটনার পরই স্থানীয়রা বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম রূপচাঁদ গঁরাই (২৮)। বাড়ি বলরামপুর থানার বেলা গ্রামে। আহত যুবকের শারিরীক পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক হওয়ায় বাঁশগড় হাসপাতালের চিকিৎসক ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করার বিষয়ে রেফার করেন। জানা গিয়েছে, জখম যুবকের পরিজনরা এদিনই তাঁকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

শেয়ার করুন

You cannot copy content of this page