নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ঃ

এক মোটরবাইক চালকের বিরুদ্ধে অত্যন্ত দ্রুত গতিতে ও বেপরোয়া বাইক চালিয়ে অন্য একটি মোটরবাইককে ধাক্কা মারা ও দ্বিতীয় বাইকের দুই আরোহীকে আহত করার অভিযোগ উঠল বলরামপুরে। জানা গিয়েছে, সোমবার সকালে বলরামপুর থানার যশুডির বাসিন্দা অর্জুন মাহাত ও রূপলাল মাহাত মোটরবাইকে আসছিলেন। সাড়ে এগারোটা নাগাদ যশুডি মডেল স্কুলের কাছে রাস্তায় উল্টো দিক থেকে আসা অত্যন্ত দ্রুত গতির একটি বেপরোয়া মোটরবাইক তাঁদের জোর ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কায় দুজনেই গুরুতর আহত হন। শরীরের বিভিন্ন স্থানে ও তাঁদের মাথায় চোট লাগে বলে দাবি। এরপরই স্থানীয়রা তাঁদের তুলে বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এদিনই যশুডির বাসিন্দা সন্তোষ মাহত উক্ত বেপরোয়া বাইক ও বাইক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page