নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৩ জুলাই ২০২২ঃ
লোহার গ্রিল ভেঙে মন্দিরে প্রতিষ্ঠিত মা কালীর প্রতিমার গয়না চুরি করে নিয়ে গেল দুষ্কৃতি।
গতকাল (মঙ্গলবার) রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের নডিহা বারোয়ারি কালী মন্দিরে। মন্দির কমিটির পক্ষে দাবি, লোহার গ্রিল ভেঙে প্রায় লক্ষাধিক টাকার গয়না মন্দির থেকে চুরি গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ।




