নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বুধবার, ১৩ জুলাই ২০২২ঃ
জমি বিষয়ক পরামর্শ ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হলো সিন্দরী গ্রাম পঞ্চায়েত অফিসে। আজ বিকেল তিনটে নাগাদ ঐ কক্ষের শুভ উদ্বোধন করেন বরাবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। দারিদ্র দূরীকরণ ও মহিলাদের ক্ষমতায়নে জমির সুরক্ষিত অধিকার প্রদানের লক্ষ্যেই এদিন এই নতুন কেন্দ্রের উদ্বোধন করা হয় বলে জানা গিয়েছে। জমি সংক্রান্ত সহায়তা কেন্দ্রের পরিচালনা করবে সিন্দরী অগ্রমামী মহিলা স্বনির্ভর সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বরাবাজার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল ফজল। উপস্থিত ছিলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল চন্দ্র মাহাতো, বরাবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, কর্মাধ্যক্ষগণ, সিন্দরী গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা থেকে ও ব্লক থেকে আগত অন্যান্য আধিকারিক বৃন্দ। তাঁরা সকলেই মহিলাদের স্বশক্তি করণের বিষয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরাও।
শেয়ার করুন