নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বুধবার, ১৩ জুলাই ২০২২ঃ

পুঞ্চা থানার পাড়ুই গ্রামে এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক প্রাথমিক শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম পার্থ গঙ্গোপাধ্যায়। তার বাড়ি পুরুলিয়া শহরেই। পুরুলিয়াতেই শিক্ষকতার কাজ করে সে। পুঞ্চা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পুঞ্চা থানাতে ওই যুবতী লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুঞ্চা থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল প্রাথমিক শিক্ষকের। তারপরই বেঁকে বসে ওই শিক্ষক।

শেয়ার করুন

You cannot copy content of this page