নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

রাস্তার কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বচসা ও পরে মারধরের অভিযোগ উঠল বরাবাজারে। এমনকি ধড়ঙ্গা গ্রামের বাসিন্দা দুপক্ষই মঙ্গলবার পরস্পরের বিরুদ্ধে বরাবাজার থানায় মারধরের লিখিত অভিযোগ করেছেন বলে বরাবাজার থানার পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গ্রামের রাস্তার ধারের সোলার পাম্পের মাধ্যমে জল সরবরাহের নল থেকে সোমবার দুপুরে জল আনতে যান গৃহবধূ বুড়িয়া মাহাত। অভিযোগ, সেসময় জল নেওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে প্রথমে বচসা ও পরে তাঁর ছেলে সুজিত মাহাতকে মারধর করে গ্রামেরই বাসিন্দা শেখ ওসমান অানসারি বলে ওই গৃহবধূর অভিযোগ। অন্যদিকে একই বচসার ঘটনায় তাঁকেই মারধর করা হয়েছে বলে মঙ্গলবার লিখিত অভিযোগে জানান শেখ ওসমান আনসারি। তাঁর অভিযোগ, বচসার জেরে সুজিত মাহাত ও গ্রামের আরেক বাসিন্দা চৈতন্য মাহাত তাঁকে বেদম মারধর করে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page