নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

নলকূপের জল পরীক্ষা করার প্রশিক্ষণের আয়োজন করলো বলরামপুর ব্লক প্রশাসন। বৃহস্পতিবার দিন বলরামপুর ব্লকের অন্তর্গত ৭ টি পঞ্চায়েতের জলসম্পদ কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মোট ৯০৫টি সরকারি নলকূপ রয়েছে বলরামপুর ব্লক এলাকায়। সবকটিরই জল পরীক্ষা করা হবে। মূলত, নলকূপের জলে দূষণ ও তাতে জীবাণুর পরীক্ষা করে প্রয়োজনীয় কেমিক্যাল ইত্যাদির মাধ্যমে সেই জলের পরিশোধন কিভাবে করা যাবে এবং দূষণ মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিশোধন সামগ্রী ব্যবহারের পরিমাপ বিষয়ে এদিন পঞ্চায়েতের জল সম্পদ কর্মীদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন বলরামপুর ব্লক চত্বরে থাকা একটি নলকূপের জল পরীক্ষা করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন বলরামপুর ব্লকের জুনিয়ার ইঞ্জিনিয়ার গৌতম দে ও কেমিস্ট কংসারী কুমার।

শেয়ার করুন

You cannot copy content of this page