নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ
মানবাজার-১ নং ব্লকের তুড়াঙ গ্রামের জঙ্গল থেকে যুবতীর পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই যুবতীর নাম রোহিনী বাউরী(১৯)। বাড়ি মানবাজার থানার অক্ষয়পুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে দেহটি স্থানীয়রা দেখতে পেয়ে কেন্দা থানায় খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার ও কেন্দা থানার পুলিশ সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে কেন্দা থানায়। ঘটনার সত্যতা যাচাই করতে জোর দিয়েছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এই যুবতী গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।
শেয়ার করুন