নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ

রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি নিয়ে চলে গিয়েছেন জেলার বিভিন্ন স্কুলের বহু শিক্ষক। ফলে পঠনপাঠনে চরম সঙ্কট দেখা দিয়েছে জেলার বহু বিদ্যালয়ে। তাই শূন্যপদে অবিলম্বে শিক্ষক নিয়োগ ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে আজ পুরুলিয়া জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হলো এআইডিএসও-র পুরুলিয়া জেলা কমিটি । সংগঠনের পক্ষে দাবি করা হয়, বহু শিক্ষক বদলি নিয়ে চলে যাওয়ায় জেলার বহু স্কুলে পঠনপাঠন একপ্রকার বন্ধের মুখে। তবু হুঁশ নেই সরকারের। শিক্ষক নিয়োগ না করে স্কুলগুলি বন্ধের চক্রান্ত হচ্ছে বলেও এদিন সংগঠনের পক্ষে দাবি তোলা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত ছাত্রছাত্রীরা যোগ দেন জেলাশাসক দপ্তরের বিক্ষোভে বলে দাবি। এদিন সংগঠনের তরফে শহরের জুবিলি ময়দান থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা জেলাশাসক দপ্তরে যান।

শেয়ার করুন

You cannot copy content of this page