নিজস্ব সংবাদদাতা, আদ্রা ও পুরুলিয়া, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
বরাভূম স্টেশনে ধানবাদ-টাটা সুবর্ণরেখা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রার ডিআরএম-কে স্মারকলিপি দিলেন নিত্যযাত্রীরা। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ নিত্যযাত্রীরা সরাসরি আদ্রা এসে ডিআরএম-কে স্মারকলিপি দেন বলে জানা গিয়েছে। নিত্যযাত্রীদের মধ্যে শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্য বিভাগের কর্মী, ছাত্র-ছাত্রীরাও রয়েছেন। করোনা পরবর্তী সময়ে বরাভূম স্টেশনে ওই ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রীরা চরম সঙ্কটে পড়েছেন। সময়মত নিজেদের কর্মস্থলে পৌঁছতে পারছেন না তাঁরা বলে দাবি তাঁদের। জানা গিয়েছে এর আগে পুরুলিয়ায় সাংসদের সঙ্গে দেখা করে তাঁকেও এই বিষয়ে এদিনই একটি স্মারকলিপি দেন নিত্যযাত্রীদের এক প্রতিনিধি দল।


