নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ

বাড়িতে রাখা গাড়ির ইঞ্জিন চুরির ঘটনা ঘটল ঝালদা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিপাড়ায়। জানা গিয়েছে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার বাসিন্দা অমরেশ সাউ-এর আরেকটি বাড়ি রয়েছে ঘাসিপাড়ায়। সেখানে তাঁর একটি গাড়ি রাখা ছিল বলে দাবি অমরেশ বাবুর। অভিযোগ গত ১০ তারিখ রাতে সেই গাড়ির ইঞ্জিন চুরি যায়। বুধবার তিনি ঘাসিপাড়ার এক সন্দেহভাজনের নাম সহ ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর গাড়ির ইঞ্জিন প্রত্যর্পণের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানান পুলিশের কাছে।

শেয়ার করুন

You cannot copy content of this page