নিজস্ব সংবাদদাতা, জয়পুর, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

ভাইয়ের পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল জয়পুর থানার রাঙাডি গ্রামে। গ্রামের বাসিন্দা কুরবান সওদাগর তাঁর সহদর ভাই সরাফত সওদাগরের স্ত্রী ও তিন মেয়ে সহ পাঁচজনের বিরুদ্ধে বাঁশ, লাঠি ও শাবল দিয়ে মারধরের অভিযোগ দায়ের করেন জয়পুর থানায়। অভিযোগ, সরাফত সওদাগর, তার স্ত্রী লাখনি বিবি, তার তিন মেয়ে ডেজি খাতুন, রোজি খাতুন ও নয়না খাতুন এই পাঁচজন বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ কুরবান সওদাগরের বাড়িতে ঢুকে বাঁশ, লাঠি ও শাবল দিয়ে কুরবান সওদাগর সহ তাঁর স্ত্রী ও দুই মেয়েকে মারধর করে। মারধরের ফলে তাঁর বড় মেয়ে শগুফ্তা খাতুন অজ্ঞান হয়ে পড়লে তড়িঘড়ি তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয় বলেও দাবি কুরবান সওদাগরের।

শেয়ার করুন

You cannot copy content of this page